India & World UpdatesHappeningsBreaking News

মোদি-শাহের বঙ্গ জয়

ওয়েটুবরাক, ৪ মে: বাংলা জয়ের মুখে বিজেপি। পরিবর্তনের পক্ষেই রায় ভোটারদের। নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা। পিছিয়ে একাধিক হেভিওয়েট মন্ত্রী। ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে শুভেন্দু। সোনারপুর দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। তবে ব্যবধান কমছে।

 দীর্ঘ সময় বঙ্গ রাজনীতিতে বিজেপি প্রবেশ করতে পারেনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তারা পেয়েছিল মাত্র তিনটি আসন। ২০১৯ লোকসভায় ১৮টি আসনপ্রাপ্তিই এরাজ্যে বিজেপির প্রকৃত অভ্যুত্থান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন। আর এবার একক সংখ্যাগরিষ্ঠতা। গোটা রাজ্যে পরিবর্তনের চোরাস্রোত তৈরি হয়েছিল। তথাকথিত ফ্লোটিং ভোটার, তৃণমূলের দাপটে অতিষ্ঠ নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা সেই চোরাস্রতে গা ভাসিয়েছেন। যার অবধারিত ফল অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গে জয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker