Barak UpdatesHappeningsBreaking News

মেট্রিকে মাতৃভাষা মাধ্যমের অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির যাতে পুনরাবৃত্তি না হয়, সতর্ক করল ডিএসও

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি: এইচ এল এল সি বা মেট্রিক পরীক্ষার সমাজবিজ্ঞান পরীক্ষার বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য প্রদান করা প্রশ্নপত্রের ভাষা ও বাক্য পরীক্ষার্থীদের বোধগম্য না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি।

সংগঠনের পক্ষ থেকে এক প্রেসবার্তায় জানানো হয় যে, এমনিতেই দিনদিন মাতৃভাষা মাধ্যমের ছাত্রছাত্রীদের সংখ্যা হ্রাস পাচ্ছে। অসমের মেট্রিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন ও দায়সারা আচরণ ভবিষ্যতে অভিভাবকদের বাধ্য করবে তাদের সন্তানদের মাতৃভাষা মাধ্যমে পড়াশোনা করানো থেকে সরে যেতে। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে, “উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির মদতপুষ্ট রাজ্য সরকার অতীতেও বরাক উপত্যকার জনগণের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে পাঠ্যপুস্তকে অসমিয়া শব্দের ইচ্ছাকৃত অনুপ্রবেশ ঘটিয়ে বিকৃত করার অপচেষ্টা করেছে। এবারের সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে যা ঘটছে তা উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির চক্রান্তের অন্যতম মাধ্যম ছাড়া আর কিছু নয়।”

সংগঠনের পক্ষ থেকে মাতৃভাষা মাধ্যমের অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রে এধরনের অমার্জনীয় ত্রুটির যাতে পুনরাবৃত্তি না হয় তা সুনিশ্চিত করা এবং সমাজবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker