Barak UpdatesHappeningsBreaking News
বুধবার শিলচরে বরাক বঙ্গের সুবর্ণ জয়ন্তী উৎসব

ওয়েটুবরাক, ১৭ ফেব্রুয়ারি: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন গত ৮ জানুয়ারি পঞ্চাশে পা দিয়েছে। ওইদিন থেকে সম্মেলনের সুবর্ণজয়ন্তী উৎসব নানা কার্যক্রমে বিভিন্ন অঞ্চলে উদযাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচিতে শিলচরেও সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় বঙ্গভবনের চারতলায় অনন্ত দেব স্মৃতি সভাকক্ষে সংগঠনের প্রবীণ সদস্য ও পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান করা হবে।
সেইসঙ্গে সম্মেলনের প্রয়াত কেন্দ্রীয় সহ-সভাপতি ইমাদ উদ্দিন বুলবুলের লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক কার্যক্রমে শিলচরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করবেন। থাকবে সম্মেলনের নিজস্ব শিল্পীদলও।
সুবর্ণজয়ন্তী উৎসবের এই অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন বরাক বঙ্গের শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি দীপক সেনগুপ্ত ও সম্পাদক সুশান্ত কুমার সেন।



