Barak UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য অ্যাম্বুলেন্স আটকে রাখায় দুই এস আই সহ চার পুলিশকর্মী সাসপেন্ড
ওয়েটুবরাক, ১ অক্টোবর: শিলচরে মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য একটি অ্যাম্বুলেন্সকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই দুইজন সাব ইন্সপেক্টর সহ চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা হলেন শ্রীকোণা পিপির ইনচার্জ সাব ইন্সপেক্টর বিজয় গোস্বামী, ন্যাশনাল হাইওয়ে পিপির সাব ইন্সপেক্টর শিবশঙ্কর দাস, ল্যান্স নায়েক জহুরুল ইসলাম ও ট্রাফিক শাখার ল্যান্স নায়েক কৌসর আহমেদ বড়ভূইয়া। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন,
কনভয় চলাচলের সময় যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে সমস্ত পুলিশকর্মীকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ মুখ্যমন্ত্রী বারবার জোর দিয়ে বলেন, কনভয় চলাচলের কারণে সাধারণ মানুষের কোনও অসুবিধা হওয়া উচিত নয়। সরকারি নির্দেশও স্পষ্ট—বৃহত্তর জনস্বার্থে কনভয় চলাচলের জন্য কোনওভাবেই জরুরি পরিষেবার যানবাহন, বিশেষ করে অ্যাম্বুল্যান্স, থামানো যাবে না।



