India & World UpdatesHappeningsBreaking News

মিন অং লিয়াঙ মায়ানমারের রাষ্ট্রপতি নির্বাচিত

ওয়েটুবরাক, ৪ এপ্রিল: সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন অঙ লিয়াং। শপথ গ্রহণে উপস্থিত ছিলেন একসময় জুংটার হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন রাষ্ট্রপতি নোবেলজয়ী আন সাং সু কিও। নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ায় আদৌ মায়ানমারে গণতন্ত্র কতটা প্রতিষ্ঠিত হল, তা নিয়ে ফের একবার সংশয় তৈরি হল।

শুক্রবার সংসদের ভোটে জিতে রাষ্ট্রপতির পদে এলেন লিয়াং। ২০২১ সালের পরে এর ফলে প্রথমবার সম্পূর্ণ সরকার প্রতিষ্ঠা হল সে দেশে। ২০২১ সালে তৎকালীন রাষ্ট্রপতি আন সাং সু কিকে ক্ষমতাচ্যুত করে জুংটা। তাঁকে জেলবন্দিও করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker