Barak UpdatesHappeningsBreaking News
ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে বাড়িতেই মৃত্যু ভোটকর্মীর
ওয়েটুবরাক, ২ মেঃ নির্বাচনী দায়িত্ব পালনের জন্য তৈরিই ছিলেন স্বাস্থ্য বিভাগের রুরাল হেলথ ইন্সপেক্টর নুরুল হক চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইএসবিটিতে যাবেন, ভোটসামগ্রী বুঝে নেবেন এবং শেষে রওয়ানা হবেন সোনাই নগদিরগ্রামের নির্দিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে। কিন্তু এর ঠিক আগে শিলচর হাইলাকান্দি রোড স্থিত বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়়ে চারটা নাগাদ তিনি আচমকা অসুস্থতা বোধ করেন। দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিতসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিকেলে জানাজার পর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।



