Barak UpdatesHappeningsBreaking News
ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় শিব সংঘ ক্লাবের রক্তদান শিবির উধারবন্দে

ওয়ে টু বরাক, ২৪ আগস্ট : উধারবন্দের শিব সংঘ ক্লাব রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে। সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এ দিন সকাল ১১ থেকে শিবির শুরু হয় জয়রাম স্কুলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের আরএমও ডা. দিলোয়ার হোসেন প্রমুখ।

শিবিরে ২৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বেশকজন এ দিন প্রথমবার রক্তদান করেন। এছাড়াও হিমোগ্লোবিনের শতাংশ কম থাকায় ৫ জন রক্তদান করতে পারেননি। সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের আরএমও ডাঃ দিলোয়ার হোসেনের নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শান্ত সিনহা, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম লস্কর, টেকনিশিয়ান এবাদুর মজুমদার, নার্সিং স্টাফ অনুরাধা দেব ও প্রিয়াঙ্কা সিংহ প্রমুখ। শিব সংঘ ক্লাবের সম্পাদক তথা ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সদস্য কিংশুক ভট্টাচার্য (মিঠু) এর পরিচালনায় সুষ্ঠভাবে শিবির সম্পন্ন হয়।



