Barak UpdatesAnalyticsBreaking News

বিভিন্ন ক্যাটেগরিতে সেরা কালীপুজোর নাম ঘোষণা নেতাজি ছাত্র যুব সংস্থার, রবিবার পুরস্কার প্রদান

ওয়ে টু বরাক, ২৫ অক্টোবর : ১৫তম রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর সর্বশ্রেষ্ঠ কালীপূজা কমিটি পুরস্কার দিচ্ছে দক্ষিণ শিলচর এলাকার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। এর সহযোগিতায় রয়েছে সাপ্তাহিক পত্রিকা যুব দর্পণ। শিলচর শহর ও শহরতলীর ছোট, মাঝারি ও বিগ বাজেটের মোট ৩১টি কমিটিকে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিলচর গান্ধীভবন প্রেক্ষাগৃহে পুরস্কার তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ।  এ বার প্রতিযোগিতার টাইটাল স্পন্সর রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। এছাড়াও সহযোগিতায় রয়েছে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার।

বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম শনিবার ঘোষণা করা হয়েছে।  বিগ বাজেট ক্যাটেগরিতে ড. জয়িতা ভট্টাচার্য স্মৃতি শিলচর সর্বশ্রেষ্ঠ কালীপুজা কমিটির পুরস্কার পাচ্ছে শ্যামানন্দ লেন সর্বজনীন কালীপুজা কমিটি ( ঈশানদূত ক্লাব )।
দেবাশিস দেব স্মৃতি জনপ্রিয় কালীপূজার খেতাব পাচ্ছে শিলচর শ্মশানঘাট কালীপূজা কমিটি, শিলচর। অরূপ চৌধুরী (মান্না) স্মৃতি সেরা প্রতিমার খেতাব পাচ্ছে মধ্য মালুগ্রাম কালীপুজা কমিটি।

বিগ বাজেটের অন্য ক্যাটেগরির মধ্যে রয়েছে—-

নীহারেন্দু পাল স্মৃতি সেরা কাল্পনিক থিমের পুজো —- ক্লাব সারদা সংঘ, শরৎপল্লী,

সুনীল চন্দ্র পাল স্মৃতি সেরা শাস্ত্রীয় থিম —- রাধামাধব নগর কালীপূজা কমিটি, ক্লাব একতা, বিলপার,

সুচিত্রা ভৌমিক স্মৃতি সেরা আধুনিক থিম — ঘুংঘুর কালীবাড়ি কালীপূজা কমিটি, ঘুংঘুর,

মনমোহন ঘোষ স্মৃতি সেরা আলোকসজ্জা — ফ্রেন্ডস ক্লাব কিশোর সমাজ নবজাগরণ কালীপূজা কমিটি, মালুগ্রাম,

সুদর্শন গুপ্ত স্মৃতি সেরা আধুনিক মন্ডপ — স্বর্ণতারা কালীপূজা কমিটি, শালগঙ্গা,

মাঝারি বাজেটের কালীপূজা কমিটিগুলোর মধ্যে রয়েছে—-

পীযূষ কান্তি দাস স্মৃতি সেরা কালীপুজা কমিটি পুরস্কার — তারাপুর শিববাড়ী কালীপূজা কমিটি

নীরব বরণ দাস স্মৃতি মন্ডপ — ব্রাইড বয়েজ ক্লাব, হাইলাকান্দি রোড

হিমাংশু রঞ্জন সাহা স্মৃতি পরিবেশ বান্ধব মন্ডপ —নাজিরপট্টি কালীপূজা কমিটি

কাল্পনিক মন্ডপে সেরা — এলিভেন স্টার ক্লাব, ফকিরটিল্লা

নিরঞ্জন দেব স্মৃতি আধুনিক প্রতিমা — তারাপুর ত্রিবেণী ক্লাব

বাচ্চু দেবরায় স্মৃতি সার্বিকভাবে সেরা — আবাহন, শিলংপট্টি

দীলিপ পুরকায়স্থ স্মৃতি শাস্ত্রীয় প্রতিমা — তুলাপট্টি কালীপূজা কমিটি

বলরাম সাহা স্মৃতি আধুনিক থিম প্রথম পুরস্কার — দ্বিতীয় লিংক রোড কালীপূজা কমিটি,

বিশু দে স্মৃতি পরিবেশ বান্ধব থিম — শ্রীমা পল্লী কালীপূজা কমিটি, মালুগ্রাম

কালি কুসুম চৌধুরী স্মৃতি কাল্পনিক প্রতিমায় সেরা — নবপল্লী প্রগতি কালীপূজা কমিটি, রংপুর

রঙ্গলাল দে স্মৃতি সামাজিক থিম — অরুণ চন্দ্র সর্বজনীন কালী পুজা কমিটি

প্রবাল কর স্মৃতি কাল্পনিক মন্ডপ (যুগ্মভাবে) — রুদ্র শক্তি ক্লাব, ন্যাশনাল হাইওয়ে,

ছোট বাজেটের সেরা কালীপূজা কমিটির প্রাপকরা হচ্ছে—

সুচিত্রা ভৌমিক স্মৃতি সার্বিকভাবে সেরা — নেতাজি স্পোর্টিং ক্লাব, পাবলিক স্কুল রোড়,

দীনেশ দাস স্মৃতি সার্বিক পরিবেশ বান্ধব পুজো — প্রথম লিংক রোড ১২ নং লেন কালীপুজা কমিটি

রাধারানি সাহা স্মৃতি শৈল্পিক প্রতিমা — শ্রীমা সারদা মনি রোড় কালীপুজা কমিটি, টিকরবস্তি,

শ্যামাপদ সাহা স্মৃতি আধুনিক প্রতিমা — পদ্মনগর ইয়ং বয়েজ ক্লাব, বিলপার

স্বপন সাহা স্মৃতি কাল্পনিক প্রতিমা — যুব প্রধান ক্লাব, তারাপুর

রাধাপদ সাহা স্মৃতি আলোকসজ্জা —আশুতোষ ক্লাব কালীপুজা কমিটি, সোনাই রোড

শঙ্কর দে শাস্ত্রীয় প্রতিমা যুগ্মভাবে সেরা — নাইট স্টার ক্লাব,

হরিপদ সাহা স্মৃতি আধুনিক মন্ডপ — নাজির বাজার পানপট্টি কালীপূজা কমিটি,

পারুলবালা সাহা স্মৃতি কাল্পনিক মন্ডপ —২৮ নং পল্লী কালীপূজা কমিটি, শ্রীভূমি রোড়

ছায়ারানি দাস স্মৃতি নিয়ম শৃঙ্খলা — রামনগর রেসিডেনসিয়াল কমপ্লেক্স প্লট ওনার্স ক্লাব, রামনগর,

করুনাময় দেব স্মৃতি নিয়ম শৃঙ্খলার পুজো (যুগ্মভাবে) —শ্রী স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘ, চেংকুরি রোড

এছাড়াও এই অনুষ্ঠানে যুব দর্পণ আল্পনা প্রতিযোগিতা, যুব দর্পণ আলোর উৎসবের সেরা মুখ ফোটো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ী কালীপূজা কমিটিগুলোকে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে গান্ধীভবনে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষে সাধারণ সম্পাদক দিলু দাস অনুরোধ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker