Barak UpdatesHappeningsBreaking News
বাইক উদ্ধারের নামে টাকা আদায়, ভুয়ো পুলিশ গ্রেফতার
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর: চুরি যাওয়া বাইক উদ্ধারের নামে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এক যুবকের কাছ থেকে টাকা আদায় করেছিলেন হাসান আহমেদ চৌধুরী নামে এক যুবক। কিন্তু টাকা নেওয়ার পর থেকে তার আর খোঁজ মিলছিল না। পরে পাঁচগ্রাম থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। গতকাল রাতে আলগাপুর বাজার এলাকা থেকে অভিযুক্ত হাসান আহমেদ চৌধুরীকে গ্রেফতার করে পাঁচগ্রাম পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার সঙ্গে থাকা একটি গাড়িও পুলিশ আটক করেছে।


