NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বাংলা লিখলেই বাংলাদেশি? মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া সুস্মিতা দেবের

ওয়েটুবরাক, ১৩ জুলাই: আদমশুমারিতে অসমের মুসলমানরা নিজেদের মাতৃভাষা বাংলা লেখালেই বাংলাদেশি খোঁজা সহজ হবে বলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছেন, তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব একে অত্যন্ত আপত্তিকর বলে মনে করছেন। তাঁর কথায়, ভেদাভেদ সৃষ্টি বা পক্ষপাতিত্ব না করার শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের বিদ্বেষী মনোভাব পোষণ করতে পারেন না। তাঁর এই বক্তব্যে স্ববিরোধিতা যেমন রয়েছে, তেমনি অসমের মুসলমানদের বিভ্রান্ত করার এক ঘৃণ্য প্রয়াসও পরিলক্ষিত হয়। প্রথমত, তিনি বলেছেন, ঘরে যারা বাংলা বলেন, তাঁদের আদমশুমারিতেও মাতৃভাষা বাংলা লেখানো উচিত। নইলে ভুল তথ্য দেওয়ার জন্য শাস্তি পেতে হবে। দ্বিতীয়ত, তিনি পরক্ষণেই বলছেন, আদমশুমারিতে যারা বাংলা মাতৃভাষা লেখাবেন, তাঁদের বাংলাদেশি বলে প্রতিপন্ন করা হবে।

সুস্মিতা দেব বলেন, কোনও মুসলমানের মাতৃভাষা বাংলা হলেই তাঁকে বাংলাদেশি বলে মনে করার কোনও যুক্তি নেই। তাদের কথায় কথায় বাংলাদেশি বলে সন্দেহ করা অন্যায় বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, বিশেষ করে, একজন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করলে এটাই প্রতীয়মান হয় যে, তিনি বিভাজনের রাজনীতি করে ক্ষমতা দখলে রাখতে উঠেপড়ে লেগেছেন। তাঁর এই প্রয়াসের তীব্র বিরোধিতা করেন রাজ্যসভার সদস্যা সুস্মিতা দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker