Barak UpdatesHappeningsBreaking News

বরাকে হাইকোর্টের বেঞ্চ, প্রবীণ নাগরিকদের স্মারকপত্র

ওয়েটুবরাক, ২০ এপ্রিল: বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ দাবিতে স্মারকলিপি পাঠিয়েছে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ বা প্রোঅ্যাক্টিভ সিনিয়র সিটিজেন ফোরাম, শিলচর। আজ সোমবার তাঁরা স্মারকলিপি প্রদান করেন রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে। তাঁরা লিখেছেন, বরাক উপত্যকার তিন জেলার মানুষ ও পার্শ্ববর্তী ডিমা হাসাও জেলার জনতা উচ্চ পর্যায়ের আইনি সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

এই বিস্তীর্ণ অঞ্চলের জনগণকে হাইকোর্টের কাছ থেকে ন্যায় প্রাপ্তির সুযোগ মেলে না। বিশাল দূরত্ব পেরিয়ে তাঁদের গুয়াহাটিতে যেতে হয়। বৃষ্টিবাদলের দিনে অধিকাংশ সময় রাস্তা বন্ধ থাকে। ভূমিধসের দরুন যেমন রেলপথ বন্ধ হয়ে যায়, তেমনি অবরুদ্ধ হয়ে পড়ে রেলপথ। অথচ গৌহাটি হাইকোর্টের মোট মামলার পঞ্চাশ শতাংশ বরাক উপত্যকার। তাই হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটি শিলচর যে স্থায়ী বেঞ্চের দাবি তুলেছেন, তাতে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিকরা পূর্ণ সমর্থন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker