Barak UpdatesAnalytics

নতুন কমিটি গড়ল পূবালী, দুই প্রণবের হাতে দু’বছরের ক্লাবের দায়িত্ব

ওয়ে টু বরাক, ১৭ আগস্ট : বিগত দুই বছরের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং ক্রীড়ার ক্ষেত্রে হিসাব মেলানোর পাশাপাশি আগামী দিনের পথ চলার রূপরেখা তৈরি করল শিলচরের ঐতিহ্যবাহী ক্লাব পূবালী। রবিবার ১৬ আগস্ট পার্ক রোড টেনিস ক্লাবের বিপরীতে ক্লাবের নিজস্ব গৃহে দ্বিবার্ষিক সাধারণ সভায় পুরনো কমিটি ভেঙ্গে আগামী দু’বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে স্বাগত ভাষণ দেন ক্লাবের বিদায়ী সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। তারপর ক্লাবের সাধারণ সম্পাদক নিশীথ চক্রবর্তী বিগত বছরের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন এবং তা বিশদভাবে আলোচনার পর সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয়। পরবর্তীতে কোষাধ্যক্ষ অভিরূপ চক্রবর্তী বিগত বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন এবং সেটিও সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয়। তারপর পুরনো কমিটি ভেঙ্গে দেওয়া হয় এবং নতুন কমিটি গঠনের জন্য ক্লাবের বরিষ্ঠ সদস্য তপন রায়, অসিত চক্রবর্তী ও সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব অর্পণ করা হয়।

সভায় সর্বসম্মতিতে প্রণব কুমার চৌধুরীকে সভাপতি ও প্রণব কুমার দে (কল্যাণ) কে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে নিশীথ চক্রবর্তী ও ড. হিমাদ্রি শেখর দাস, সহ-সম্পাদক কিশোর বিশ্বাস ও বিশ্বরাজ চক্রবর্তী, কোষাধ্যক্ষ অভিরূপ চক্রবর্তীকে মনোনীত করা হয়। কার্যকরী সদস্য হিসেবে পার্থপ্রতিম দাস, রুপশ্রী গোস্বামী, দেবতোষ নাথ, মধুছন্দা বিশ্বাস, শান্তনু সেনগুপ্ত ও মঞ্জুশ্রী চৌধুরীকে নিয়ে আগামী দু’বছরের জন্য ১৩ সদস্যের এক শক্তিশালী কমিটি গঠন করা হয় । নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবের আগামী দিনে সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়ার ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে মত প্রকাশ করেন উপস্থিত সকল সদস্য ও সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker