NE UpdatesHappeningsBreaking News

তিনসুকিয়ায় কয়লা খনিতে পিতা-পুত্রের মৃত্যু

ওয়েটুবরাক, ২৩ জুলাই: অসমের তিনসুকিয়া জেলার একটি অবৈধ কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুইজন প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন  গোয়ালপাড়া জেলার জলেশ্বর এলাকার গাইবান্ধা গ্রামের বাসিন্দা সাগর আলি ও তাঁর ছেলে ঈশান আলি।

নর্থ ইস্টার্ন কোলফিল্ডস (এনইসি)-এর পরিত্যক্ত এলাকায় অবস্থিত ‘ডিপ মাইন’ নামে অবৈধ র‌্যাট-হোল কয়লা খননের সময়ে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অন্য দিকে, তিনসুকিয়া পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন।

আন্তর্জাতিক মানবাধিকার পরিষদের (আইএইচআরসি) তিনসুকিয়া জেলা কমিটি জেলা প্রশাসনের কাছে অবৈধ কয়লা খননের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker