NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

চিটফান্ড: আলগাপুরের তিন প্রতারককে গ্রেফতার করল সিবিআই

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি:ত্রিপুরার চিটফান্ড মামলায় হাইলাকান্দি জেলার আলগাপুরের তিনজনকে গ্রেফতার করল সিবিআই। মিন্নাতুল্লাহ বড়ভুইয়াকে হায়দরাবাদ, কমরুল ইসলাম বড়ভুইয়াকে হোজাই এবং ইমদাদুল্লাহ বড়ভুইয়াকে ভেলোর থেকে ধরে আনা হয়। এরা কামা (ইন্ডিয়ান) প্রজেক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামে সংস্থা গড়ে প্রতারণা করছিলেন। তাদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা, তেলিয়ামুড়া ও কুমারঘাট থানায় তিনটি মামলা হলে রাজ্য ও কেন্দ্র সরকার সেগুলির তদন্তভার সিবিআইকে প্রদান করে। তদন্তে নেমে সিবিআই জানতে পারে, এরা রিজার্ভ ব্যাঙ্ক বা সেবির কাছ থেকে অনুমতি না নিয়েই বহু কোটি টাকা সংগ্রহ করেছে। এর পরই আগরতলার স্পেশাল সিবিআই কোর্ট তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে থেকে পালিয়ে বেড়াচ্ছিল তিন অভিযুক্ত। তিন জনেরই বাড়ি আলগাপুর থানা এলাকার মোহনপুরে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি পৃথক চিটফান্ড মামলায়  অভিযুক্ত পাঁচগ্রামের বিকাশ দাসকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে গ্রেফতার করে সিবিআই। বিকাশ ২০১৩ সাল থেকে পালিয়ে বেড়াচ্ছিল। ২০২৪ সালের ১৬ আগস্ট আগরতলার স্পেশাল সিবিআই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি তাকে ধরে দেওয়ার জন্য ২০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker