Barak UpdatesHappenings
কুমারপাড়া নিজ জয়নগরে সেবা সেতু কর্মসূচিতে সাংসদ কণাদ

ওয়ে টু বরাক, ৮ অক্টোবর : শাসন ক্ষমতা তাঁর কাছে ভোগের বস্তু নয়,সেবার অনন্য মাধ্যম। পদ তাঁর কাছে শুধু সম্মানের বিষয় নয়, পদ হচ্ছে দায়িত্ব। সবসময় তিনি নিজেকে দেশের প্রধান সেবক হিসেবেই অভিহিত করেন, প্রধানমন্ত্রী হিসেবে নয়। তিনি দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন এবং জনসেবায় নয়া দিগন্তের সূচনা হয়।
বুধবার,কুমারপাড়া-নিজ জয়নগর জিপির অরুণাচল সদ্ভাবনা কেন্দ্রে শিলচর খণ্ড ভিত্তিক সেবা সেতু কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাজ জীবন মূল্যায়নে এমন অভিব্যক্তি রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ সেবা সেতু কর্মসূচির শুভারম্ভ হয় এ দিন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ সেবা সংকল্প অভিযান এবং সেবা সেতু কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, জনতার দরবারে জনতার সরকারের সুযোগ- সুবিধা এবং পরিষেবা পৌঁছে দিতেই দেশজুড়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংসদ কণাদ পুরকায়স্থ উল্লেখ করেন, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে আশীর্বাদ প্রদীপ, স্বচ্ছতা অভিযান, অঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, স্কুলে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এই কর্মসূচির অধীনে
আজ এখানে বিভিন্ন সরকারি বিভাগের স্টল খোলা হয়েছে। যাতে সরকারি বিভাগের সঙ্গে সরাসরি সম্পর্ক করতে পারেন সাধারণ জনগণ। এছাড়াও স্বাস্থ্য বিভাগের আয়োজিত শিবিরে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, ওষুধ বন্টনের সুবিধা রয়েছে।অনেক আছেন, যাদের রেশন কার্ড রয়েছে, কিন্তু ইকেওয়াইসি, আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষেরা অতি সহজে পাবেন আয়ুষ্মান কার্ড। তৎক্ষণাৎ রেশন কার্ডের জন্য আবেদন ও করতে পারবেন। এ ধরণের সব সরকারি সুযোগ- সুবিধা যোগ্য সুবিধাপ্রাপককে পাইয়ে দিতেই সূচনা হয়েছে সেবা-সেতু কর্মসূচির।
মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর আদর্শকে সামনে রেখে মানুষের কল্যাণে সরকারের জনমুখী উদ্যোগকে আরও তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই লক্ষ্য।
এ দিনের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন শিলচর ব্লক আধিকারিক নিখিল আধিকারি, জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ নাইডিঙ, নিজ জয়নগর জিপি সভাপতি অপর্ণা দাস, এপি সদস্য দীপঙ্কর পাল, পীযূষ কান্তি পাল
বিজেপির শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস প্রমুখ।


