Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ওয়াংচুকের প্রাণ সংশয়ে, শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি

ওয়েটুবরাক, ১৭ জুলাই: এনটিএ, সিবিএসই পরিচালিত পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁস হয়েছে, নয়ত মূল্যায়নে দারুণ ত্রুটি প্রমাণিত। এর দরুন শিক্ষার্থীদের জীবনে নৈরাশ্য দেখা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন শিলচর টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপকুমার দে। তিনি উদ্বিগ্ন মানবাধিকার কর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াঙচুকের স্বাস্থ্য নিয়েও। অধ্যাপক দে বলেন, “কোটি কোটি শিক্ষার্থীদের স্বার্থে সোনম ওয়াঙচুক অনশন করে যাচ্ছেন। তাঁর জীবন সংশয়ে। তাই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ আকড়ে না থেকে নৈতিক দায়িত্ব স্বীকার করে ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”



