NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

এসআইআরের জন্য কিছু হিন্দুকে স্যাক্রিফাইস করতে হয়েছে: হিমন্ত

ওয়েটুবরাক এপ্রিল ২৫: এসআইআরে সবচেয়ে বেশি নাম হিন্দুদেরই বাদ গিয়েছে বলে তৃণমূল যে অভিযোগ করছে, সে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেন, “কিছু হিন্দুর নাম বাদ গিয়েছে। হিন্দুরা স্যাক্রিফাইস না করলে দেশ বাঁচবে না। তৃণমূলের মনে হচ্ছে হিন্দুদের নাম বাদ গিয়েছে। আমাদের মতে, হিন্দুরা একটু স্যাক্রিফাইস করেছেন, যাতে ভারত, বাংলার পরিস্থিতির উন্নতি হয়।” তাঁর কথায়, “এসআইআরে অত্যন্ত ভাল কাজ হয়েছে বাংলায়। জ্ঞানেশ কুমারকে অভিনন্দন। অসমে এসআইআর করতে আমন্ত্রণ জানাচ্ছি। মারা যাওয়া লোকেদের নামে ছাপ্পা দিয়ে সরকার গড়া যায় না।”

যে সব হিন্দু এবার এসআইআরের জন্য ভোট দিতে পারছেন না, হিমন্ত বিশ্বর বক্তব্য, দেশের জন্য তাঁদের একবার মূল্য চোকাতে হচ্ছে। একবার ভোট নাই বা দিতে পারলেন! পরের বার সিএএতে আবেদন করে দেশের নাগরিক হয়ে যাবেন। কী যায় আসে! দিদি ভাবছেন, এটাকে ব্যবহার করে হিন্দুদের মধ্যে ক্রোধের সৃষ্টি করবেন। এবার এটা হবে না। হিন্দুরা জানে, দেশের জন্য কখনও কখনও স্যাক্রিফাইস করতে হয়। নাম কাটা গিয়েছে, রাজ্যে বিজেপি-র সরকার এলে আবার জুড়ে যাবে। কিন্তু যে বাংলাদেশি মুসলিমদের নাম কাটা গিয়েছে, তা আর সারা জীবনেও যুক্ত করা যাবে না! পরের ধাপে দেশ থেকে তাড়ানো হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার এলে অসম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের নিয়ে যাতে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়, পুশব্যাক নিয়ে যাতে এইসব রাজ্যের ক্ষমতা বৃদ্ধি করা হয়, সেই মতো অমিত শাহকে আবেদন জানাবেন বলেও জানান হিমন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker