Barak UpdatesHappeningsBreaking News
এপিজে আব্দুল কালামের ৯৪তম জন্মবার্ষিকী পালিত শিলচরে

ওয়েটুবরাক, ২৬ অক্টোবর: ড. এপিজে আব্দুল কালামের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হলো শিলচরে। ড. কালাম ইনস্টিটিউট এবং লিও ক্লাব শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে আজ রবিবার শিলচর কাছাড় কলেজে বিজ্ঞান ও গণিত বিষয়ের উপর ৫ম থেকে ১০ম শ্রেণির পড়ুয়াদের জন্য এক প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়। ৯০০ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকলকে শংসাপত্র সহ উপহার সামগ্রী দিয়ে উৎসাহিত করা হয়।

তাদের ফলাফল আগামী ৯ নভেম্বর শিলচর রাজীব ভবনে দুপুর ৩ ঘটিকায় ঘোষণা করা হবে এবং সেখানেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সকল অংশগ্রহণকারী পরীক্ষার্থীদেরকে ওই দিনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন এই কালাম স্কলারশিপ কাম এপ্টিটিউড টেস্ট এর আহবায়ক সুপ্রতীক রায়।



