Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দে রড ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণ, নিহত ৪

ওয়েটুবরাক, ২৬ জুলাই: বিস্ফোরণে কেঁপে উঠল গোটা উধারবন্দ এলাকা। প্রাণ হারিয়েছেন চারজন। কেডি রড ইন্ডাস্ট্রিতে সৃষ্ট বিকট আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ইন্ডাস্ট্রির শ্রমিক এবং স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এনডিআরএফ। তাঁরা বিস্ফোরণ স্থলের আশেপাশে আরও কেউ জখম হয়ে পড়ে আছে কিনা খতিয়ে দেখছে।

মন্ত্রী কৌশিক রাই ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের ব্যাপারে খোঁজখবর নেন।‌ সঙ্গে ছিলেন জেলাশাসক রাহুল কুমার গুপ্তা ও সিনিয়র পুলিশ সুপার এস হাজরিকা।

মন্ত্রী রাই জানান, কীভাবে এই বিস্ফোরণ ঘটল, এর ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে। সেইসঙ্গে পুলিশ এফ আই আর নিয়ে তদন্তে নামবে। এই কাজে সহায়তার জন্য গুয়াহাটি থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা আসছেন বলে কৌশিক রাই জানিয়েছেন।

তিনি বলেন, কী বিস্ফোরণ ঘটল, কীভাবে ঘটল, শ্রমিকদের নিরাপত্তা কতটা ইত্যাদি বিষয়ে পূর্ণ তদন্ত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker