India & World UpdatesHappeningsBreaking News

উচ্ছেদ অভিযান: হবিগঞ্জের প্রাক্তন ডিসি এডিসি ও দুই সেটেলমেন্ট অফিসারকে কারাদণ্ড

ওয়েটুবরাক, ২৮ জুলাই : আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের প্রাক্তন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও দুই সহকারি কমিশনার (ভূমি)-কে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারি জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত কেউই উপস্থিত ছিলেন না।

মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালা করা হয়।

সে সময় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রী থাকা সত্ত্বেও ওই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের জায়গায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এতে তার ঘর ভেঙে বেদখল করা হয়।

এই ঘটনায় আব্দুল হামিদ বাদি হয়ে ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জের তৎকালীন জেলাশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলাশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবি সুদীপ কান্তি বিশ্বাস জানান, ১৭ বছর পর আদালত হবিগঞ্জের তৎকালীন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বানিয়াচংয়ের ইউএনও ও হবিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি)-কে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি বাদীকে তার জমি বুঝিয়ে দেওয়ার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker