India & World UpdatesHappeningsBreaking News

ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের

ওয়েটুবরাক, ২৫ জুলাই: ছাত্রদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান।

ইস্তফার কথা ঘোষণা করে শনিবার দুপুরে সমাজমাধ্যমে পোস্ট করেছেন ধর্মেন্দ্র। জানিয়েছেন, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত।

গত ৩ মে সারা দেশে নিট ইউজি-র আয়োজন করা হয়েছিল। পরীক্ষা হয়ে যাওয়ার পর অভিযোগ ওঠে প্রায় দেড় মাস আগেই ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। প্রাথমিক তদন্তে সে অভিযোগের সত্যতা পাওয়ায় ১২ মে পরীক্ষা বাতিল ঘোষণা করে নিয়ামক সংস্থা। দিশাহারা হয়ে পড়েছিলেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। নতুন করে পরীক্ষা নেওয়া হয় গত ২১ জুন। কিন্তু প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিল হওয়ায় বহু পড়ুয়া বেছে নিয়েছিলেন জীবনের চূড়ান্ত পথ।

এরপর সিজেপি-র তরফে মোট তিনটি দাবি সরকারের কাছে রাখা হয়। তার মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। এ ছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং নিটের প্রশ্নফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের নিশ্চয়তা। দ্বিতীয় এবং তৃতীয় দাবিটি সরকার মেনে নিলেও এক নম্বর দাবি শুক্রবার পর্যন্ত মানা হয়নি। কেন্দ্রের তরফে জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহ জানিয়েছিলেন, শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ফের তাঁরা ‘ককরোচ’দের সঙ্গে আলোচনায় বসবেন। তার দেড় ঘণ্টা আগেই তাঁদের প্রথম দাবি মান্যতা পেল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker