Barak UpdatesHappeningsCultureBreaking News
আন্তর্জাতিক যোগ ও বিশ্ব সঙ্গীত দিবসে ‘আমাদের অভিযান’ এনজিও-র বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান

ওয়ে টু বরাক, ২৩ জুন : আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের অভিযান’। ২১ জুন শিলচর তুলাপট্টির নরসিং অ্যাপার্টমেন্টে সন্ধ্যা ৭টা থেকে যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. বিভাস দেব, বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার, বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডাঃ অভিনন্দন ভট্টাচার্য, শিলচর ব্যায়াম বিদ্যালয়ের সচিব ভাস্কর দত্ত, আইনজীবী শেখর পাল চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি তথা আমাদের অভিযান এনজিওর শুভাকাঙ্ক্ষী নন্দদুলাল রায়, আমাদের অভিযানের দুই পৃষ্ঠপোষক পার্থসারথি দে ও উৎপল দত্ত চৌধুরী এবং আমাদের অভিযান এনজিওর সভাপতি বিকাশ সারদা।

অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় উপস্থিত অতিথিদের এবং পরবর্তীতে আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব সংগীত দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অতিথিরা। প্রত্যেকেই নিয়মিত যোগাভ্যাস করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের শুভারম্ভ হয় গণেশ বন্দনার মাধ্যমে। আমাদের অভিযান-এর সাধারণ সম্পাদক দীপজ্যোতি রায় গণেশ বন্দনা পরিবেশন করেন এবং তাকে গিটারে সহযোগিতা করেন অনুভব দেব। পরবর্তীতে যোগ ব্যায়াম ও সূর্য নমস্কার প্রদর্শন করেন আমাদের অভিযান এনজিওর কর্মকর্তারা। সূর্য নমস্কার ও যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন চিরণজ্যোতি দত্ত, রঞ্জিনী সাহা, ঋতিশা সাহা, অনুভব দেব, নিবেদিতা ভট্টাচার্য, সুজাতা দত্ত, চয়ন দত্ত, দীপজ্যোতি রায়, মনিকা দেব, অনামিকা দাস, রিংকু সাহা, লাভলি সাহা, রূপশ্রী ভট্টাচার্য, ভারতী সাহা, রেখা সারদা, অনামিকা দেব, অনিতা পাল, অমিতাভ দেব, মলয় ভট্টাচার্য, কেশব ভট্টাচার্য, সোমা ভট্টাচার্য, মনোজ ভট্টাচার্য, মদন পাল, সুপ্তি দত্ত, স্বপ্না ঘোষ, বেনু পাল এবং যোগ প্রশিক্ষক পিংকু রঞ্জন পাল ও সঞ্জু নাথ।

যোগ ব্যায়াম, বিভিন্ন নৃত্য ও গান পরিবেশন করেন চিরণজ্যোতি দত্ত, সাচি দত্ত, রঞ্জিনী সাহা, ঋতিশা সাহা, মনিকা দেব। এছাড়াও আমাদের অভিযানের মহিলা কর্মকর্তারা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। এই দিন সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন এনজিওর সাংস্কৃতিক বিভাগের সচিব রণেন্দ্র নাথ সাহা এবং পরবর্তীতে পিংকু রঞ্জন পালের নেতৃত্বে যোগ নিকেতনের ছাত্রছাত্রীরা যোগ ব্যায়াম পরিবেশন করেন। কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের প্রশিক্ষার্থীদের চোখ ধাঁধানো বিভিন্ন যোগ ব্যায়াম উপস্থিত সকলকে মনোমুগ্ধ করে তোলে। আবৃত্তি পরিবেশন করে যোগ নিকেতনের প্রশিক্ষার্থী অত্যুত্তমা নাথ।
এ দিন রক্তদান আন্দোলনের একনিষ্ঠ কর্মী তথা প্রায় ৫০ বার রক্তদান করার জন্য সুজয় নাথকে সংবর্ধনা প্রদান করা হয এনজিওর পক্ষ থেকে। অনুষ্ঠানের শেষ লগ্নে সূর্য নমস্কার, যোগ ব্যায়াম, আবৃত্তি, নৃত্য এবং সংগীতে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেন অতিথি সহ অভিযানের সদস্যরা। এরপর সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



