India & World UpdatesHappeningsBreaking News

অমরনাথ যাত্রা: বিশেষ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

ওয়েটুবরাক, ১৩ জুন: শুক্রবার দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক ডেকে অমরনাথ যাত্রা সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল জি পি সিং এবং গোয়েন্দা বাহিনীর উচ্চপদস্থ কর্তারা৷ সূত্রের দাবি, এই বৈঠকে দু’টি স্তরভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গ্রহণ করা হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত, যার মধ্যে প্রধান ডিজিটাল ম্যাপিং৷

সরকারি সূত্রের দাবি, সব তীর্থযাত্রী, সুরক্ষাকর্মী, স্বেচ্ছাসেবকদের ডিজিটাল ডেটা আগে থেকেই সংগ্রহ করে নেবে প্রশাসন৷ এই ডেটা যাচাই করবে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী৷ পহেচান অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে এই ডেটা যাচাই, যেখানে প্রশাসনের তরফে দেওয়া কিউআর কোড ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে সব যাত্রী, নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবকদের৷ যাঁরা যাত্রারুটে খাবার বিক্রি বা বিনামূল্যে খাবার বিলি করবেন, তাঁদের জন্যও থাকবে একই ধরনের ভেরিফিকেশন পদ্ধতি৷গোটা যাত্রা পর্বকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

৫৭ দিনের যাত্রায় কোনও ভাবেই হেলিকপ্টার পরিষেবা থাকবে না৷ পুরো যাত্রাপথটিকে ‘নো ফ্লাইং জোন’ ঘোষণা করা হচ্ছে৷ একই সঙ্গে রাতদিন এই যাত্রাপথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী৷ সূত্রের দাবি, এ বারের অমরনাথ যাত্রারুটের মধ্যে অনেক বেশি পরিমাণে পোর্টেবল জ্যামার, ডিপ সার্চ মেটাল ডিটেক্টর এবং এসপ্লোসিভ ডিটেক্টর বসানো হবে৷ যাত্রারুটটি মোড়া থাকবে সিসিটিভি নজরদারিতে৷ সঙ্গে থাকছে রাতদিনের ড্রোন নজরদারিও৷ অমরনাথ যাত্রা চলাকালীন জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে কোনও বাড়ি ভাড়া নিতে গেলে সংশ্লিষ্ট ভাড়াটেকে আগে রাজ্য পুলিশের ভেরিফিকেশন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, এমন সিদ্ধান্তও হয়েছে এ দিনের বৈঠকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker