NE UpdatesAnalyticsBreaking News
১৯৫০ সালের ইমিগ্রেন্টস অ্যাক্টের অধীনে বিদেশি বিতাড়ণ হবে : মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৯ জুন : বিদেশিমুক্ত হবে আসাম। একজন একজন করে অবৈধ বিদেশি নাগরিককে শনাক্ত করে বিতাড়ণের ব্যবস্থা করবে রাজ্য সরকার। এ ব্যাপারে একটি বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সোমবার অসম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, ১৯৫০ সালের ইমিগ্রেন্টস অ্যাক্টের অধীনে অবৈধ বিদেশি নাগরিককে শনাক্ত করে বিতাড়ণ করবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই আইনে জেলাশাসকদের কোনও নথিপত্র না থাকা ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করে বিতাড়ণ প্রক্রিয়া শুরু করার ক্ষমতা প্রদান করেছে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে এই আইনটি বলবৎ রয়েছে এবং এই আইনের বিধান অনুযায়ী সরকার পদক্ষেপ নিতে পারবে বলে রায় দিয়েছে।
তিনি জানান, গত কয়েক মাসে ৩০০ এর বেশি অবৈধ বাংলাদেশিকে বিতাড়ণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পরিবারে তিনজন বিদেশি রয়েছেন বলেও কটাক্ষ করেন। যদিও এই সময় বিধানসভার দর্শক গ্যালারিতে বসে অধিবেশনের কাজকর্ম দেখছিলেন সাংসদ গগৈ।



