India & World UpdatesHappeningsBreaking News

বিহারে বিজেপির টিকিট পেলেন আনন্দ মিশ্র

ওয়েটুবরাক, ১৫ অক্টোবর: বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় আরও ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে চমকপ্রদ নাম অসম থেকে স্বেচ্ছাবসর নেওয়া আইপিএস অফিসার আনন্দ মিশ্র। তিনি বক্সার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আনন্দ মিশ্র সম্প্রতি প্রশান্ত কিশোরের ‘জন সুরজ পার্টি’ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

এছাড়া দলের তালিকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর (আলিনগগর), রঞ্জন কুমার (মুজফ্ফরপুর), যিনি বর্তমান বিধায়ক সুরেশ শর্মার পরিবর্তে লড়বেন, রামচন্দ্র প্রসাদ (হায়াঘাট), সুভাষ সিং (গোপালগঞ্জ) এবং ছোটি কুমারী (বানিয়াপুর)। দলটি আরও ছাপরা, সোনেপুর, রোসেরা (অনু), বারহ, শাহপুর ও আগিয়াঁও (অনু) আসনে প্রার্থী ঘোষণা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker