Barak UpdatesBreaking News
রোহিঙ্গা সন্দেহে ইম্ফলে গ্রেফতার জিরিঘাটের ৩ যুবক3 youth on suspicion of Ronhingiyas arrested in Imphal

২৪ মার্চঃ রোহিঙ্গা সন্দেহে ৩ যুবককে গ্রেফতার করল মণিপুর পুলিশ। তাদের বাড়ি কাছাড় জেলার জিরিঘাট থানাধীন মাখননগরে। ইম্ফলে ঢোকার ১০ কিলোমিটার আগে পাটসই পুলিশ চেকগেটে প্রথমে হিলাল হোসেন মজুমদার (১৮) ও নাজিমউদ্দিন লস্কর (২০)কে আটক করা হয়। তারা রাজমিস্ত্রির কাজে ইম্ফলে যাচ্ছিল।
সেখানে আগে থেকে কর্মরত রয়েছে মাখননগরেরই সাথি আহমেদ। তার গ্রামের হিলাল ও নাজিম যে ভারতীয়, সাথী সে কথা বোঝাতে গিয়েছিল। পুলিশ তাকেও গ্রেফতার করে। পরে তিনজনকে আদালতে তোলা হলে তাদের ৫ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়। এই ঘটনায় জিরিঘাট এলাকায় ক্ষোভ দেখা দেয়।
এখন কাগজপত্র নিয়ে বাড়িঘরের মানুষ ইম্ফল যেতেও ভয় পাচ্ছেন। কখন কাকে আটকে দেয়! স্থানীয় জনতা বিধায়ক রাজদীপ গোয়ালার শরণাপন্ন হয়েছেন। তারা ধৃতদের মুক্তির দাবিতে আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন।
English text here


