Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে সংবিধান দিবস উদ্যাপন

ওয়েটুবরাক, ২৭ নভেম্বর: কাছাড় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে গত বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস উদ্যাপন করা হয়। এই দিনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সংবিধানের মূল্যবোধ, ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডঃ অপ্রতিম নাগ, উপাধ্যক্ষ মোহঃ সামসুদ্দিন, ভূতপূর্ব অধ্যক্ষ এবং বাণিজ্য বিভাগের অধ্যাপক রতন কুমার দাস, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ডঃ স্মৃতি পালের সংক্ষিপ্ত বক্তব্যে সংবিধানের উৎস, ইতিহাস ও তার মূল বৈশিষ্ট্য তুলে ধরা হয়। বক্তাগণ নাগরিকের মৌলিক অধিকার, কর্তব্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের একটি বিশেষ অংশ হিসেবে “সংবিধানের কিছু বিশেষ তথ্য” শীর্ষক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন ছাত্র ছাত্রীদের সামনে উপস্থাপন করা হয়, যা অনুষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা যোগ করে অর্থবহুল করে তোলে।
সংবিধান দিবস উদ্যাপন শিক্ষার্থীদের মধ্যে সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান ও দায়িত্ববোধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডঃ আনন্দ চন্দ্র ঘোষ ও অর্পিতা রায়, বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ সুচরিতা চৌধুরী, অঙ্ক শাস্ত্রের ডঃ অভিনয় পাল এবং জীববিদ্যা বিভাগের ডঃ নীতু দেবনাথ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।



