NE UpdatesHappeningsBreaking News

পাহাড় লাইনে ফের ধস, বন্ধ ট্রেন চলাচল

ওয়েটুবরাক, ৩ জুলাই: দুইদিন ঠিকঠাক চলতে না চলতেই ফের ধস নেমেছে লামডিঙ-বদরপুর পাহাড়ি সেকশনে। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটায় আচমকা মুপা স্টেশনের কাছাকাছি এলাকায় পাহাড় থেকে মাটি-কাদার স্রোত বয়ে যায় ট্র্যাকের ওপর দিয়ে। সঙ্গে আসে ছোট-বড় পাথরের টুকরো।

সে সময়েই ওই জায়গা পেরোচ্ছিল শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন। মুহূর্তে বিষয়টি নজরে পড়ে চালকের। সিগন্যাল দেন সেখানে কর্তব্যরত ওয়াচম্যানও। চালক সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ব্রেক কষেন। খবর পাঠানো হয় আগে-পরের দুই স্টেশনে। কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটিকে মুপা স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। পাহাড় লাইনে চলা বাকি ট্রেনগুলোকেও বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।

রেলওয়ে বুলেটিনে জানানো হয়েছে, সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আগরতলা-লোকনাথ তিলক এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আগরতলা-ফিরোজপুর এবং দুল্লভছড়া-গুয়াহাটিও রাস্তায় আটকানো।

বুলেটিনে আরও জানানো হয়, ট্র্যাকের ওপর এই সময়ে একশো ঘনমিটার মাটি পড়ে রয়েছে। অন্তত ৩০টি পাথরের চাঁই নেমে এসেছে । তবে সবই দ্রুত সরানোর চেষ্টা চলছে বলে দাবি তাদের। বুলেটিনে বলা হয়েছে, একটি জেসিবি ও দুটি এক্সকেভেটর এই সময়ে কাজে লেগেছে। আরও জেসিবি-এক্সকেভেটর আনা হচ্ছে।

তবে আজ এই ট্রেন তৎক্ষণাৎ ব্রেক কষতে সক্ষম হলেও পাহাড় লাইন নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে। রাতে চলন্ত ট্রেনের সামনে এ ভাবে আচমকা ধস নামতে থাকলে বড় ধরনের বিপদ বাঁধবে।

(ছবি : ফাইল থেকে)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker