Barak UpdatesHappenings

চিকিৎসক দিবসে যৌথভাবে লায়ন্স-লিও গ্রেটার ও এক্সিস ব্যাংকের রক্তদান কর্মসূচি

ওয়ে টু বরাক, ৩ জুলাই : ১ জুলাই লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার ও লিও ক্লাব অব শিলচর গ্রেটারের ২০২৫-২৬ সালের নতুন অধ্যায় শুরু হয়। এ বছর লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি পদে নিযুক্ত হয়েছেন ঝুমুর দত্ত এবং লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সভানেত্রী নিযুক্ত হয়েছেন পর্ণশ্রী দাস। ক্লাবে সদ্য ভারপ্রাপ্ত এই দুজন লায়ন্স ও লিও নেতৃবৃন্দ প্রথম দিন থেকেই সেবামূলক কাজ শুরু করে দিয়েছেন।

এরই সূত্রে ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবসে লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর গ্রেটার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারে। এ দিন রক্তদান শিবির আয়োজনে লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর গ্রেটার সাথে যৌথ উদ্যোগে ছিল অ্যাক্সিস ব্যাঙ্কের শিলচর এনএস এভিনিউ শাখা কর্তৃপক্ষ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি।

জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে ব্লাড সেন্টারের দুজন চিকিৎসক ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়া এবং ডাঃ দিলোয়ার হোসেনকে সম্মানিত করা হয়। লায়ন্স-লিও ক্লাব ও এক্সিস ব্যাঙ্কের আয়োজনে কেক কেটে শিবিরের সূচনা করেন ডাঃ শবনম বাহার বড়ভূইয়া। পাশাপাশি সদস্যরা উত্তরীয় ও উপহার তুলে দিয়ে তাঁদের সম্মান জানান। লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর গ্রেটার অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রক্তদানেও বছরব্যাপী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই কাজে সবসময় ক্লাবকে সহযোগিতা করছেন কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাংকের দুই চিকিৎসক সহ অন্যান্য কর্মীরাও।

শিবিরে মোট ১৩ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এ দিন প্রথমবারের মতো কয়েকজন রক্তদান করেন। এছাড়া হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র, মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। এছাড়াও এক্সিস ব্যাংকের পক্ষ থেকেও প্রত্যেক রক্তদাতার হাতে উপহার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। শিবিরে ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডা. শবনম বাহার বভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, টেকনিশিয়ান আয়ান চাকমা, অঞ্জলি সিনহা, শান্ত সিং, মমতা রাজবংশী, অনুরাধা দেব প্রমুখ।

এ দিন লায়ন্স ও লিও গ্রেটারের পক্ষে রক্তদান করেন নিতু চক্রবর্তী, সানি পাল, পাপ্পু গোয়ালা, শ্রীরূপ কর, পূরবী দাস, আলী হোসেন বড়ভূঁইয়া ও শ্রীময় ভট্টাচার্য। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্কের এনএস এভিনিউ শাখার পক্ষ থেকে এ দিন রক্তদান করেন ক্লাস্টার হেড প্রকাশ কুমার, অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স ক্লাস্টার ম্যানেজার সুজিত দাস, শাখা সেলস ম্যানেজার অভ্রদীপ দে, সেলস অফিসার অনামিকা দে, রিলেশনশিপ এক্সিকিউটিভ গুণরাজ দাস সহ অজয় সিংহ। রক্তদাতাদের উৎসাহ যোগাতে অ্যাক্সিস ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার ঈশিতা শ্যাম মিত্র মজুমদার, রিলেশনশিপ ম্যানেজার হিমেন্দু দে, অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স আরএ শ্রুতি পাল, এমএসএমই ক্লাস্টার ম্যানেজার অভিষেক চক্রবর্তী, গোল্ড লোন অফিসার নবীন ঘোষ প্রমুখ।

লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি লায়ন ঝুমুর দত্ত, সদ্য প্রাক্তন সভানেত্রী লায়ন লাকি দাস, সম্পাদক লায়ন পীতম গোস্বামী, এল.সি.আই.এফ.কোর্ডিনেটর সৌম্যজ্যোতি ভট্টাচার্য,সহ সম্পাদক শুভ চক্রবর্তী। লিও ক্লাব অব শিলচর গ্রেটারের পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী লিও লায়ন পর্ণশ্রী দাস,সম্পাদক বিশাল দাস, সহ-সভানেত্রী লিও পূরবী দাস, সদস্য দেবপ্রিয় সেনগুপ্ত, দেবরাজ চক্রবর্তী, রাজ কংসবণিক প্রমুখ।বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে শিবিরে সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ। শিবির পরিচালনায় অগ্রণী ভূমিকায় ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের প্রতিষ্ঠাতা সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker