NE UpdatesHappeningsBreaking News
পদত্যাগ করলেন বীরেন সিংহ

ওয়েটুবরাক, 9 ফেব্রুয়ারিঃ সরতেই হল বীরেন সিংহকে। রবিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই ইম্ফলে ফিরে রাজ্যপালের হাতে পদত্যাগ পত্র তুলে দিলেন দুইবারের মুখ্যমন্ত্রী। আর তাঁকে রাখা যাচ্ছে না, এই বার্তা দিতেই তাঁকে ডেকে পাঠিয়েছিলেন শাহ। এমনটা যে ঘটতে চলেছে, কিছুদিন ধরেই এর আঁচ পাওয়া যাচ্ছিল। সম্ভবত রবিবার রাতেই তাঁর উত্তরসূরি বেছে নেওয়া হবে। বিজেপির মণিপুরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্র শাহ-সিংহ বৈঠকের পরপরই ইম্ফলে পৌঁছে গিয়েছেন।



