Barak UpdatesHappeningsBreaking News

ডাম্পারের সঙ্গে সংঘর্ষে বাইকচালকের মৃত্যু

ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি: ডাম্পারের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন বাইকচালক। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ মণিয়ারখালে।

 সন্দীপ দাস নামে ৪৩  বছরের বাইকচালক আমড়াঘাট বাজার থেকে মণিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের কটনপুর ছনবাড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। সে সময় মণিয়ারখালের দিক থেকে একটি ডাম্পার আমড়াঘাটের দিকে আসছিল। আচমকা মণিয়ারখাল সাপ্তাহিক বাজারের কিছু দূরে লরি ও বাইকের সংঘর্ষ হয়। লরির চাকা বাইক আরোহীর মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সন্দীপের মৃত্যু হয়।

লরিটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তিন কিলোমিটার দূরে আমড়াঘাটে একে আটক করা হয়। পরে পালংঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি-সহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। একইসঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় মণিয়ারখাল সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker