Barak UpdatesHappeningsBreaking News

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট পাচ্ছেন কবি রণজিৎ দাশ

ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি: বাংলা কবিতায় অসামান্য অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট পাচ্ছেন কবি রণজিৎ দাশ। তাঁর কাব্য সাধনাকেই কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে চলেছে তাদের ২৩ মার্চ অনুষ্ঠেয় সমাবর্তনে।

বরাক উপত্যকা থেকে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত হয়ে ওঠা কবি রণজিৎ দাশ তাঁর ডি-লিট সম্মানকে বাংলা কবিতার স্বীকৃতি বলেই মনে করছেন। এই বিষয়ে রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত কবি বলেন, “বিষয়টিকে গুরুত্ব ও মর্যাদার সঙ্গে দেখছি। আমার জীবনের বিরাট সম্মান। এক সময়ে এই ডি-লিট পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভাবলে তো হাত-পা ঠাণ্ডা হয়ে যায়! বাংলা কবিতার প্রতিনিধি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিচ্ছেন, তা বড় প্রাপ্তি। আমি আপ্লুত এবং কৃতজ্ঞ।”

১৯৪৯ সালে শিলচরে জন্ম রণজিৎ দাশের। ‘আমাদের লাজুক কবিতা’ ছাড়াও রবীন্দ্র পুরস্কার ও বীরেন্দ্র পুরস্কারপ্রাপ্ত এই কবির রচিত কাব্যগ্রন্থগুলি হল ‘জিপসীদের তাঁবু’, ‘সময়, সবুজ ডাইনি’, ‘বন্দরের কথ্যভাষা’, ‘ঈশ্বরের চোখ’, ‘সন্ধ্যার পাগল’, ‘সমুদ্র সংলাপ’, ‘শহরে নিস্তব্ধ মেঘ’, ‘ধানখেতে বৃষ্টির কবিতা’, ‘অসমাপ্ত আলিঙ্গন’, ‘বিষাদসিন্ধুর কিছু লেখা’। এছাড়াও উপন্যাস ‘বিয়োগপর্ব’, প্রবন্ধ সংকলন ‘খোঁপার ফুল বিষয়ক প্রবন্ধ’-এর স্রষ্টা এই কবি। সাজ্জাদ শরিফের সঙ্গে সম্পাদনা করেছেন ‘বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা’।

 

প্রসঙ্গত, রণজিৎ দাশের সঙ্গে এ বছর ডি-লিট পাচ্ছেন বেঙ্গালুরুর ক্রাইস্ট ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য এবং শিক্ষাবিদ ফাদার থমাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker