Barak UpdatesHappeningsBreaking News
ঝড়ে লণ্ডভণ্ড কাছাড়ের বহু এলাকা, নেই বিদ্যুৎ
ওয়েটুবরাক, ১২ এপ্রিল: সকাল ৯টা ২১ মিনিটে ভূমিকম্প, দুপুর দেড়টায় ঝড়। আচমকা দুই দুর্যোগে আতঙ্কে মানুষ। প্রবল ঝড়ে বেশি ক্ষতি হয়েছে শিলচরের শহর-গ্রাম ও কাটিগড়া অঞ্চল।
শিলচর শহরে অফিসপাড়া ও বৃহত্তর মালুগ্রাম এলাকায় বেশ কয়েকটি বিশাল আকারের গাছ ভেঙে রাস্তা অবরুদ্ধ করে রাখে। বিদ্যুতের লাইনের বেশ ক্ষতি হয়। ফলে শহরের বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ নেই। বিঘ্নিত জল সরবরাহ।
কাটিগড়ার খেলমা তৃতীয় খণ্ড এলাকায় গাছ পড়ে সঞ্জলা দাস নামে এক মহিলা জখম হয়েছেন।



