Barak UpdatesAnalyticsBreaking News

যোগ শিক্ষার প্রসারে কাছাড় কলেজের সঙ্গে মউ স্বাক্ষর শিলচর নিরাময়ের
Niramaya Signs MoU with Cachar College to Promote Yoga Education

ওয়ে টু বরাক, ২ জুলাই : সমাজের বিভিন্ন ক্ষেত্রে যোগ শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন-এর প্রয়াস অব্যাহত। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগ চর্চার আগ্রহ বাড়াতে বিভিন্ন পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে যোগ শিক্ষা সংস্থানের। এবারে নিরাময়ের সঙ্গে মিলে যোগ শিক্ষার প্রচার-প্রসারে এগিয়ে এল বরাক তথা উত্তর-পূর্বের ঐতিহ্যবাহী কাছাড় কলেজ। সমঝোতা চুক্তি (মউ) স্বাক্ষর করল নিরাময়ের সঙ্গে।

৩০ জুন, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কলেজ কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। কাছাড় কলেজের তরফে অধ্যক্ষ ড. অপ্রতীম নাগ ও নিরাময়ের পক্ষে এগজিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখর চক্রবর্তী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড.দীপেন্দু দাস ও বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা। অন্যদের মধ্যে কাছাড় কলেজের অর্থনীতির অধ্যাপক ড. জয়দীপ বিশ্বাস ও সংস্কৃতের বিভাগীয় প্রধান ড. নয়না গোস্বামী, ড. তুহিন দেশমুখ্য, নীলোৎপল ভট্টাচার্য, বিশ্বজিৎ যাদব, যোগাচার্য রাহুল প্রমুখ উপস্থিত ছিলেন।

শুরুতে চুক্তি সম্পর্কে আলোকপাত করেন কলেজের অধ্যক্ষ ড. অপ্রতীম নাগ। তাঁর কথায়, যোগ শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ যোগ প্রক্রিয়ার মাধ্যমে সর্বাঙ্গীন বিকাশ, কার্যত এই উদ্দেশ্য নিয়েই এমন উদ্যোগ। পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এই চুক্তির আওতায় কী কী সুবিধা পাবেন, কীভাবে হতে পারে যোগ শিক্ষা নিয়ে যৌথ পরিকল্পনার বাস্তবায়ন, এ সবও উঠে আসে আলোচনায়। এ দিন নিরাময়ের তরফে কাছাড় কলেজ সহ দুই অতিথির হাতে যোগ উৎসব স্মারক তুলে দেন নিরাময়ের ইসি চেয়ারম্যান শেখর চক্রবর্তী।

Way2barak, July 2 : In a continuous effort to spread the benefits of yoga across various sections of society, the Niramaya School of Yoga Education, Silchar, has taken a significant step forward by partnering with Cachar College, a premier educational institution in the Barak Valley and the Northeast. The two institutions have officially signed a Memorandum of Understanding (MoU) to promote yoga education and encourage regular yoga practice, particularly among the student community.

The formal signing ceremony took place at the college premises on Tuesday, June 30. The agreement was signed by Dr. Anapratim Nag, Principal of Cachar College, on behalf of the institution, and Shekhar Chakraborty, Chairman of the Executive Council, representing Niramaya.

The event was graced by several distinguished guests, including Dr. Dipendu Das, a prominent educationist and professor at Assam University, and noted journalist Uttam Kumar Saha. Also in attendance were Dr. Joydeep Biswas, Professor of Economics at Cachar College, Dr. Nayana Goswami, Head of the Sanskrit Department, Dr. Tuhin Deshmukhya, Nilotpal Bhattacharjee, Biswajit Yadav, and Yogacharya Rahul, among others.

Opening the proceedings, Principal Dr. Anapratim Nag highlighted the core objectives of the MoU, emphasizing that the initiative aims to raise awareness about the various dimensions of yoga and foster holistic development through its practice. The subsequent discussions focused on the specific benefits the agreement would bring to both students and faculty members, as well as the implementation of joint blueprints for future yoga education programs.

Marking the occasion, Shekhar Chakraborty, the Executive Council Chairman of Niramaya, presented commemorative yoga festival mementos to the authorities of Cachar College and the invited guests.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker