India & World UpdatesHappeningsBreaking News
আজ আশা নেই

ওয়েটুবরাক, ১২ এপ্রিল: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার অসুস্থতার দরুণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আজ রবিবার এসে পৌঁছাল সঙ্গীতশিল্পীর মৃত্যুর খবর। বয়স হয়েছিল ৯২ ।
এক্স হ্যান্ডেলে শনিবার তাঁর নাতনি লিখেছিলেন, ফুসফুসে সংক্রমণ হয়েছে সঙ্গীতশিল্পীর। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
ভারতের বিভিন্ন ভাষায় অগণিত গান গেয়েছেন তিনি। পেয়েছেন বহু পুরস্কার। ২০০৮ সালে পদ্মভূষণ পেয়েছেন তিনি। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।



