Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে মনোনয়ন পত্র জমা দিলেন ৫৬ জন

ওয়েটুবরাক, ২৩ মার্চ :- কাছাড়ের ৭টি বিধানসভা কেন্দ্রে সোমবার অন্তিম দিনে মনোনয়নপত্র জমা পড়ল ৫৬টি। এর মধ্যে দলীয় ও নির্দল মিলে সবচাইতে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কাটিগড়া ও সোনাই বিধানসভা কেন্দ্রে। মোট ১৪টি করে এই দুই বিধানসভায় মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। ১১৪ নম্বর লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে মোট মনোনয়ন পত্র জমা পড়েছে চারটি। এরমধ্যে বিজেপি প্রার্থী কৌশিক রাই, কংগ্রেস প্রার্থী এম শান্তি কুমার এবং দুই নির্দল প্রার্থী সঞ্জয় নুনিয়া ও জিয়াবুল ইসলাম লস্কর। ১১৫ নম্বর উধারবন্দ কেন্দ্রে মোট মনোনয়ন পাঁচটি। এরমধ্যে বিজেপির রাজদীপ গোয়ালা, কংগ্রেসের অজিত সিং, তৃণমূল কংগ্রেসের তাপস দাস, এসইউসিআই-এর দিলীপ কুমার রি এবং একমাত্র নির্দল প্রার্থী মিঠুন নাথ। ১১৬ নম্বর কাটিগড়া বিধানসভা কেন্দ্রে মোট মনোনয়ন ১৪টি জমা পড়েছে। এরমধ্যে বিজেপি-র কমলাক্ষ দে পুরকায়স্থ, কংগ্রেসের অমর চাঁদ জৈন, এস ইউ সি আই-এর হিল্লোল ভট্টাচার্য, বিকাশ ইন্ডিয়া পার্টি-র আব্দুল ওদুদ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ ফয়জুর রহমান লস্কর এবং নির্দল প্রার্থীদের মধ্যে কৌশিক দাস, নুরুল আলম বড়ভুইয়া, রাজু দাস, সন্দীপ দাস, ইবাজুল হক লস্কর, নাসির উদ্দিন বড়ভূঁইয়া, সালেহ আহমদ মজুমদার, শিব নারায়ণ সিংহ ও সঞ্জু মুন্ডা।

১১৭ নম্বর বড়খলা আসনে মোট মনোনয়ন জমা পড়েছে সাতটি। এর মধ্যে এসইউসিআই-এর সম্পা দে, কংগ্রেসের অমিত কুমার কালোয়ার, বিজেপির কিশোর নাথ এবং নির্দল প্রার্থীদের মধ্যে প্রসেনজিৎ দাস, জহুরুল ইসলাম বড়ভুইয়া, হিফজুর রহমান লস্কর ও অমলেন্দু দাস।

১১৮ নম্বর শিলচর আসনে মোট মনোনয়ন জমা পড়েছে সাতটি। এরমধ্যে এস ইউ সি আই-এর ভবতোষ চক্রবর্তী, বিজেপির রাজদীপ রায়, কংগ্রেসের অভিজিৎ পাল এবং নির্দল প্রার্থীদের মধ্যে পাপলু নাথ, সুব্রত কুমার চন্দ, রানু দাস ও গৌতম দাস।

১১৯ নম্বর সোনাই বিধানসভা আসনে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ১৪ টি। এরমধ্যে এসইউসিআই-এর অঞ্জন কুমার চন্দ, তৃণমূল কংগ্রেসের শাহজাহান লস্কর, এজিপির করিম উদ্দিন বড়ভূঁইয়া, কংগ্রেসের আমিনুল হক লস্কর , এআইইউডিএফ-এর মিনার হোসেন মাঝারভূঁইয়া , বিকাশ ইন্ডিয়া পার্টির আব্দুল মতলব লস্কর এবং নির্দল প্রার্থীদের মধ্যে এম এম মুজাহিদুল মজুমদার, পোটন লাল রবিদাস, নজরুল ইসলাম লস্কর, হাসান আহমেদ বড়ভূইয়া, রমজান উদ্দিন মজুমদার, জয়নুল হক মজুমদার, আলম হোসেন লস্কর ও প্রীতম নাথ।

১২০ নম্বর ধলাই আসনে মোট মনোনয়ন জমা পড়েছে পাঁচটি।এরমধ্যে এসইউসিআইর গৌরচন্দ্র দাস, কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বিজেপির অমিয়কান্তি দাস এবং দুই নির্দল প্রার্থী পরিমল দাস ও সন্তোষ কুমার দিগওয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker