NE UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দির দুই কেন্দ্রে মোট ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল

ওয়েটুবরাক, ২৩ মার্চ : সোমবার হাইলাকান্দি জেলায় মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ১২১ নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ১২জন ও ১২২ নং আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রে ২০জন।

হাইলাকান্দি আসনে  মনোনয়ন পত্র দাখিল করেছেন ময়ূখ ভট্টাচার্য (এসইউসিআই-সি), অজিত নুনিয়া (স্বতন্ত্র), গৌতম নাথ (স্বতন্ত্র), জীবন রায় (স্বতন্ত্র), মিলন দাস (বিজেপি), গৌতম কান্তি দাস (স্বতন্ত্র), বিশাল সিংহ মালাকার (স্বতন্ত্র), রাহুল রায় (কংগ্রেস), সুভাষ গুন (স্বতন্ত্র), ধ্রুব চক্রবর্তী (স্বতন্ত্র), টিংকু ভূষণ নাথ (স্বতন্ত্র), বিনোদ রী (স্বতন্ত্র)। তারা সকলেই রিটার্নিং অফিসার তথা এডিসি মনসুর আহমেদ মজুমদারের কাছে মনোনয়ন জমা দেন।

১২২-আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রের প্রার্থীরা হলেন— আলতাফ হুসেন মজুমদার (এসইউসিআই-সি), ফরিজ জামান মজুমদার (স্বতন্ত্র), সাব্বির আহমেদ চৌধুরী (স্বতন্ত্র), সুজাম উদ্দিন লস্কর (স্বতন্ত্র), মুস্তাক হুসেন বড়ভুঁইয়া (স্বতন্ত্র), সুজাম উদ্দিন লস্কর (স্বতন্ত্র), বিনয় কুমার রায় (স্বতন্ত্র), মুজিব আহমেদ চৌধুরী (স্বতন্ত্র), জুবায়ের আনাম মজুমদার (কংগ্রেস), ফিরুজ খান চৌধুরী (স্বতন্ত্র), নিজাম উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম বড়ভুঁইয়া (স্বতন্ত্র), জাকির হুসেন লস্কর (এজিপি), সিরাজুল ইসলাম লস্কর (স্বতন্ত্র), মুজাক্কির হুসেন লস্কর (স্বতন্ত্র), হায়দর হুসেন লস্কর (আরএসসি), জমিল আহমেদ চৌধুরী (স্বতন্ত্র), সামিন আহমেদ চৌধুরী (স্বতন্ত্র), ইকবাল বাহার মজুমদার (স্বতন্ত্র) এবং ফরিদুল ইসলাম তাপাদার (স্বতন্ত্র)। তাঁরা রিটার্নিং অফিসার তথা এডিসি অন্তরা সেনের কাছে মনোনয়নপত্র পেশ করেন।

এর মধ্যে শেষ দিনেই ১২১ নম্বর হাইলাকান্দি কেন্দ্রে ১১ জন এবং ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রে ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এদিন জেলা প্রশাসনের কড়া নজরদারি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে নির্ধারিত সীমার মধ্যে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয় এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক প্রার্থীর সঙ্গে সীমিত সংখ্যক ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুরো প্রক্রিয়াজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার, ২৪ মার্চ মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker