Barak UpdatesHappeningsBreaking News

জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাল ‘এসো বলি’র উৎসবের আড্ডা

ওয়েটুবরাক, ১৭ অক্টোবর: জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের রহস্যময় মৃত্যুতে শোক কাটিয়ে উঠতে পারছে না বরাক উপত্যকাও। দুর্গাপূজার প্রতি মণ্ডপে বাজানো হয়েছে জুবিনের গান। অসম সাহিত্য সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী সভা কি কিশোরকুমারের মৃত্যু দিবসের অনুষ্ঠান, সবেতেই জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। এ বার ‘এসো বলি’ যে ‘উৎসবের আড্ডা’র আয়োজন করেছে তাও প্রিয় শিল্পীর উদ্দেশে উৎসর্গ করা হচ্ছে বলে আগেই জানিয়ে রাখা হয়েছে।

নাচ-গান, কথা-কবিতা ও চিত্রাঙ্কনে ওই উৎসবের আড্ডা বসবে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টায়, মধ্যসহর সাংস্কৃতিক সমিতির উপরতলার সভাকক্ষে। আয়োজকদের পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, আবেদন পত্রেই তাঁরা আওয়াজ তুলেছেন ‘জাস্টিস ফর জুবিন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker