NE UpdatesHappeningsBreaking News

অসমে ১৮ বছরের বেশিদের আধার কার্ড দেওয়া বন্ধ

ওয়েটুবরাক, ১৪ জুন: অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড না পায় তা নিশ্চিত করতে ১৮ বছরের বেশি বয়সীদের আর নতুন করে আধার কার্ড দেওয়া হবে না। শনিবার মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিশেষ ক্ষেত্রে আধার কার্ড ইস্যু করার অনুমতির জন্য জেলা কমিশনারকে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাতে হবে। এরপর সরকার তা খতিয়ে দেখে উপযুক্ত সিদ্ধান্ত জানাবে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যে আধার কার্ড প্রদানের হার ‘সর্বোচ্চ সীমায়’ পৌঁছেছে। তাঁর দাবি, “কিছু জেলায় এই হার ১০০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। তাই আমাদের খতিয়ে দেখতে হবে, কারা এই অতিরিক্ত আধার কার্ডগুলো নিচ্ছেন।” তবে চা-বাগান এলাকায় জনজাতি সম্প্রদায় এবং তফসিলি উপজাতি (এসটি) ভুক্ত মানুষদের আধার কার্ড দেওয়া অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker