India & World UpdatesHappeningsBreaking News
ডিআরডিও-র ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য

ওয়েটুবরাক, ১৪ জুন: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) গত ১০ ও ১১ জুন ২৪ ঘণ্টার মধ্যে তিনটি উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করেছে। এই মহড়ায় দু’টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ইন্টারসেপ্টরের পরীক্ষা এবং একটি নতুন দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার নৌ-জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষাগুলির সময় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলি সফল ভাবে তাদের লক্ষ্যবস্তু ধ্বংস করে। সফল পরীক্ষার জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।


