Barak UpdatesHappeningsBreaking News

অবসরপ্রাপ্ত ডিইটি ইন্দ্রজিৎ রুদ্রপাল প্রয়াত

ওয়েটুবরাক, ২ জুন: অবসরপ্রাপ্ত ডিভিশনাল ইঞ্জিনিয়ার টেলিফোন (ডিইটি) ইন্দ্রজিৎ রুদ্রপাল আর নেই। গতকাল সোমবার শিলচরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।

ইন্দ্রজিৎবাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে সেরে উঠলেও পরে আবার তা ফিরে আসে। তিনি নিজে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির সদস্য ছিলেন।

শিলচর টিচারস ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক দিলীপকুমার দে তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে বলেন, ইন্দ্রজিৎবাবু ছিলেন তাঁর সহপাঠী। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বন্ধুত্ব ছিল। স্মৃতিচারণ করতে গিয়ে দিলীপবাবু বলেন, ইন্দ্রজিৎ ছিলেন অত্যন্ত পরোপকারী, কর্মনিষ্ঠ ও সৎ মানুষ।

তিনি তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, ঈশ্বর যেন তাঁদের এই শোক সহ্য করার শক্তি দিন।

আরএমএসের অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট রবীন্দ্র দাসও ইন্দ্রজিৎবাবুর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker