Barak UpdatesHappeningsBreaking News
মাস্ক পরেননি সেলসম্যানরা , ড্রাগস কর্ণার সিলSalesmen without mask, administration seals Drugs Corner

11 মেঃ প্রেসক্রিপশন দেখে ওষুধ দিচ্ছেন, ডাক্তারদের নানা পরামর্শের কথা বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু সেই সেলসম্যানরা মাস্ক পরেননি। ওষুধের দোকানে এমন কাণ্ড মানতে পারেনি জেলা প্রশাসন। সোজা দল বেঁধে গিয়ে হাতেনাতে ধরে ড্রাগস কর্নার বন্ধ করে দেন। অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান জানান, লকডাউন যতদিন চলবে, ওই ফার্মেসি খোলা যাবে না। তিনি বলেন, একাংশ মানুষের এ সংক্রান্ত আইন না মানার দরুন তাদের কঠোর অবস্থান নিতে হচ্ছে। তিনি জানিয়ে দেন, ফুটপাতে দোকান বসলে মঙ্গলবার থেকে ওইসব সামগ্রী পুলিশ তুলে নিয়ে আসবে। তাই তাঁর আহ্বান, যাদের স্থায়ী দোকান নেই, তারা যেন সাইকেল বা ঠেলায় সামগ্রী নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করেন। বেআইনিভাবে ফুটপাতের এক জায়গায় বসে থাকলে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।




