NE UpdatesIndia & World UpdatesBreaking News

গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হচ্ছেন আশুতোষ কুমার, সুপ্রিম কোর্টের তিন শূন্যপদে নতুন নাম অনুমোদন কলেজিয়ামের

নতুনদিল্লি, ২৭ মে : সুপ্রিম কোর্টের খালি হয়ে থাকা বিচারপতির তিনটি পদের জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম দেশের ৩ জন সিনিয়র বিচারপতির নাম অনুমোদন জানিয়েছে। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে গঠিত কলেজিয়াম এই তিন বিচারপতির নাম সোমবার অনুমোদন জানিয়েছে। এই তিনজন হলেন কর্নাটক হাইকোর্টের মুখ্য বিচারপতি এন ভি আঞ্জারিয়া, বোম্বে হাইকোর্টের বিচারপতি এ সি চান্দুরকার এবং গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণৌ।

এ দিকে, বিষ্ণৌ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হওয়ায় সমান্তরালভাবে কলেজিয়াম গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে আশুতোষ কুমারকে মনোনীত করেছে। আশুতোষ কুমার বর্তমানে পাটনা হাইকোর্টের বিচারপতি।

সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি গাভাইয়ের নেতৃত্বে গঠিত পাঁচজনের কলেজিয়াম অনুমোদন জানানোর পর এই তিনজন বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করবেন। এখানে উল্লেখ করা যেতে পারে, সুপ্রিমকোর্টের আগের বিচারপতি সঞ্জীব খান্না ও দুই বিচারপতি অভয় এস অকা ও হৃষিকেশ রায় অবসর গ্রহণ করার পর এই তিনটি পথ খালি হয়ে পড়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker