Barak UpdatesHappeningsBreaking News
বরাকের বাঙালি ছেলে, কীসের আবার ভূমিপুত্র নই, মার্জিন বাড়তেই প্রশ্ন তুললেন কমলাক্ষ
ওয়েটুবরাক, ৪ মে: সপ্তম রাউন্ডের শেষে ৩০০০০ ভোটের ব্যবধান গড়তেই মিডিয়া সেন্টার ঘুরতে চলে আসেন কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। সাংবাদিকদের জানান, ৪০-৪৫ হাজার ভোটের ফারাক গড়ে বিজয়ী হবেন তিনি। আর এর মধ্য দিয়ে কাটিগড়ার ভোটাররা তাঁর বিরুদ্ধে ওঠা ‘ভূমিপুত্র না বহিরাগত’ ইস্যুর জবাব দিয়েছেন বলেই মন্তব্য করেন কমলাক্ষ। তিনি বলেন, “আমি বরাক উপত্যকার বাঙালি ছেলে। এরপর আবার ভূমিপুত্র কিনা বরাকেই প্রশ্ন ওঠে কী করে!
কমলাক্ষ জানান, তাঁর এত ভোট প্রাপ্তির বড় কারণ হলো সনাতনী সভ্যতা-সংস্কৃতি। মানুষ বাবর-জাহাঙ্গীরের সভ্যতার ফিরে আসা চান না। কম হলেও সনাতনীদের পাশাপাশি কিছু রাষ্ট্রবাদী মুসলমানের ভোটও পেয়েছেন বলে শোনান তিনি।


