Barak UpdatesHappeningsBreaking News

মহাষ্টমীর সকালে শিলচরে পুজো দেখতে আসছেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ১৮ অক্টোবর: সোমবার, মহাষ্টমীর সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে আসছেন। তিনি শহরের বেশকিছু পুজোমণ্ডপ ঘুরে দেখবেন।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান কুম্ভীরগ্রামে অবতরণ করবে। সেখান থেকে সড়কপথে শিলচর শহরে পৌছাবেন তিনি।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে শুরু হবে তাঁর মণ্ডপ পরিক্রমা। তালিকায় রয়েছে কাঁচাকান্তি দেবী মন্দির, মিতালী সংঘ, বিলপার দুর্গাবাড়ি, তরুণ সংঘ, লিঙ্ক রোডের শ্রীপল্লী সর্বজনীন, বিটি কলেজের সম্মুখে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ পুজো, রামকৃষ্ণ মিশন এবং রাইস মিল পুজোমণ্ডপ। আটটি মণ্ডপের প্রতিমা দর্শন ও উদ্যোক্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর দুপুর ১টা ১৫ মিনিটে রাইস মিল মণ্ডপ থেকেই  তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker