Barak UpdatesHappeningsBreaking News

উপাচার্য পদে রাজীব মোহন পন্থের নিযুক্তি বাতিল করল হাইকোর্ট

ওয়েটুবরাক, ১৬ অক্টোবর: আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থকে তাঁর দায়িত্ব ছাড়তে নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীর বেহরার দায়ের করা রিট আবেদনে গত বুধবার বিচারপতি উন্নিকৃষ্ণন নায়ার এই রায় ঘোষণা করেন।

রায়ে বিচারপতি বলেন, উপাচার্য নিযুক্তির জন্য বিজ্ঞাপনে অধ্যাপক পদে অন্তত দশ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু রাজীব মোহন পন্থের অধ্যাপক পদে দশ বছরের অভিজ্ঞতা ছিল না। ফলে তাঁর ওই নিযুক্তি বাতিল করে দেন বিচারপতি নায়ার। রায়ে স্পষ্ট বলা হয়েছে, রাজীব মোহন পন্থ আর এই পদে থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজীব মোহনের স্থলে উপযুক্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজীব মোহন পন্থের নিযুক্তি বাতিল করা হলেও উপাচার্য হিসেবে তিনি যে বেতন-ভাতা পেয়েছেন, তা তাঁকে ফিরিয়ে দিতে হবে না বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারিতেই তাঁর পাঁচ বছরের মেয়াদ ফুরিয়ে যাওয়ার কথা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker