NE UpdatesAnalyticsBreaking News
ধেমাজিতে ডাঃ রণোজ পেগু জয়ের দোরগোড়ায়
ওয়ে টু বরাক, ৪ মে : ধেমাজি আসনের ১৭টি রাউন্ডের ভোটগণনা সম্পন্ন হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসন থেকে বিজেপি প্রার্থী ডাঃ রণোজ পেগু জয়লাভ করেছেন। যদিও নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে তাঁর বিজয় ঘোষণা করেনি, তবে ১৭ রাউন্ড শেষে তিনি প্রায় ৮৩,৬৪৯টি ভোট পেয়েছেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী শৈলেন সোনোয়াল পেয়েছেন ৫১,৪২০টি ভোট। প্রায় ৩২,২২৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ডাঃ ৰণোজ পেগু।



