India & World UpdatesHappeningsBreaking News
কলকাতার চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ১৭ জনের মৃত্যু
ওয়েটুবরাক, ১৭ অক্টোবর: সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতায় হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। পুজো দর্শনার্থীদের তখন দিশেহারা অবস্থা। তাতেই বিপত্তি বাঁধে চোরবাগানের মণ্ডপে। দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।
চোরবাগান সর্বজনীন’ দুর্গাপুজো মণ্ডপে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে, নম্বরগুলি হল ১৮০০৩৪৫৫৬৭৮ এবং ০৩৩২২১৪১৩১০ ৷ দুর্ঘটনা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এই নম্বরে ফোন করতে হবে।
পুলিশের দাবি, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের জেরে চোরবাগানের পুজো মণ্ডপের বেরনোর গেটে পদপিষ্টের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৩৫ জনকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দল ও মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছয়। আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পুজো মণ্ডপ।



