Barak UpdatesHappeningsBreaking News
Niramaya conducted ‘Yogic Wellness’ programme at Tarapur MV & YS Memorial Schoolতারাপুর এমভি-ওয়াইএস মেমোরিয়াল স্কুলে ‘যৌগিক ওয়েলনেস’ কর্মসূচি নিরাময়-এর

ওয়ে টু বরাক, ১৯ অক্টোবর : যোগ শিক্ষার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে নিয়ত কাজ করে যাচ্ছে শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন। এই ইনস্টিটিউটের “যোগ চেতনা অভিযান’ এর অন্তর্গত শুক্রবার দুটি সরকারি বিদ্যালয়ে ‘যৌগিক ওয়েলনেস” কর্মসূচি করে নিরাময়। যৌথ উদ্যোগে শামিল ছিল ” ইনস্টিটিউট ফোর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হোলিস্টিক সায়েন্সেস” ।

এতে ব্যাপক সাড়া মেলে। ওইদিন তারাপুর এমভি স্কুলে হয় প্রথম অনুষ্ঠান। পড়ুয়ার সঙ্গে শিক্ষক-শিক্ষিকারাও যোগ অনুশীলন করেন। আজকের দিনে যোগ প্রক্রিয়া চর্চার গুরুত্ব সম্পর্কেও প্রশিক্ষকদের কাছ থেকে অবগত হন। প্রধান শিক্ষক সমপূরণ কাহার এমন কর্মসূচি সঠিক অর্থেই প্রত্যেকের শরীর ও মন সুস্থ রাখার অন্যতম উপায় বলে মন্তব্য করেন।

এ দিকে ওয়াইএস মেমোরিয়াল হাই স্কুলে ছিল নিরাময়ের দ্বিতীয় যোগ সচেতনতা অনুষ্ঠান। সেখানে বিশেষ করে প্রাথমিক ধ্যান প্রক্রিয়া অভ্যাস করানো হয়। তাছাড়া, সহজ সূক্ষ্ম ব্যায়ামও অভ্যাস করানো হয়। একাগ্রতা বৃদ্ধির জন্য যোগ প্রক্রিয়া বিশেষ করে ধ্যানের বিকল্প নেই, উল্লেখ করেন প্রধান শিক্ষিকা জয়ন্তী ধর। প্রশিক্ষকের পরামর্শ মেনে নিয়মিত অভ্যাসে গুরুত্ব দিতে পড়ুয়াদের বার্তা দেন তিনি। ওইদিন দু’টি স্কুলেই প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন নিরাময়-এর প্রজেক্ট ডিরেক্টর তথা পরমানন্দ যোগ-এর রিজিওনাল ডিরেক্টর যোগচার্য রাহুল ও শিক্ষক পল্লবকান্তি দে।
Way2barak, 19 October : Silchar Niramaya School of Yoga Education is consistently working to increase students’ interest in yoga education. Under this institute’s ‘Yoga Chetana Abhiyan’ (Yoga Awareness Campaign), Niramaya conducted the “Yogic Wellness” programme at two government schools on Friday. The initiative was jointly organized with the “Institute for Yoga Education Research and Holistic Sciences,” and received an overwhelming response.

The first event took place at Tarapur MV School on that day. Students, along with teachers, participated in the yoga practice. They also learned from the trainers about the importance of practicing yoga processes in today’s world. Headmaster Sampuran Kahar commented that such programs are truly one of the best ways to keep everyone’s body and mind healthy.

Subsequently, Niramaya’s second yoga awareness program was held at YS Memorial High School. There, special emphasis was given to practicing basic meditation processes. In addition, easy subtle exercises (‘sukshma vyayama’) were also practiced. Headmistress Jayanti Dhar remarked that there is no substitute for yogic practices, especially meditation, for enhancing concentration. She urged the students to give importance to regular practice, following the advice of the trainers.Yogacharya Rahul, (Project Director of Niramaya and Regional Director of Paramananda Yoga) and teacher Pallab Kanti Dey were the instructors for both schools on that day.



