India & World UpdatesAnalyticsBreaking News
টাইম স্কোয়ারে উজ্জ্বল হবেন শ্রীরামচন্দ্রLord Ram’s images to be displayed in Times Square, New York

৩০ জুলাই : ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজন অনুষ্ঠিত হবে। এই ভূমিপূজন অনুষ্ঠানের দিনটি ভারতের ইতিহাসে নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য দিন। ভূমিপূজনের মাধ্যমে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে বলে এই দিন ভারতবাসীর কাছে এক বিশেষ দিন হিসেবে পরিগণিত হবে। প্রাপ্ত খবরে জানা গেছে, এই দিনটিতে সুদূর আমেরিকায় উদ্ভাসিত হয়ে উঠবেন শ্রীরামচন্দ্র। টাইম স্কোয়ারে শ্রী রামচন্দ্রের থ্রি ডি ছবি প্রচার করা হবে। উল্লেখ্য, নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারে থাকা ১৭ হাজার বর্গফুট আয়তনের বিলবোর্ডে উজ্জ্বল হয়ে উঠবেন শ্রীরামচন্দ্র ও রাম মন্দিরের ছবি। যা প্রত্যক্ষ করবেন লক্ষ লক্ষ মানুষ।

